• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পাঁচ বছরেই স্বর্ণের দাম দ্বিগুণ হওয়ার পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক
  ১৮ জুলাই ২০২৬, ১৬:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামের রেকর্ড ভাঙার খেলা যেন থামছেই না। গত কয়েক বছর ধরে মূল্যবান এই ধাতুর দাম ধারাবাহিকভাবে বাড়ছে। মাঝে কিছুটা ওঠানামা করলেও দীর্ঘমেয়াদি প্রবণতা ঊর্ধ্বমুখী। ২০২০ সালেও প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৫৮৫ ডলার। অথচ বর্তমানে তা ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মুদ্রাস্ফীতির কারণে যাতে টাকার মান কমে না যায়, সাধারণ মানুষ সেই চেষ্টাই করেন। সাধারণত ব্যাংকে টাকা রাখলে সুদ বা মুনাফা পাওয়া যায়। তবে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার এখন তুলনামূলক কম। ফলে বিনিয়োগকারীরা তাদের সম্পদের সুরক্ষার জন্য নিরাপদ জায়গা খুঁজছেন। আর এ ক্ষেত্রে সোনা বা মূল্যবান ধাতুর বিকল্প নেই। চাহিদা বাড়ার কারণে স্বাভাবিকভাবেই স্বর্ণের দাম বাড়ছে।

ডয়চে ব্যাংকের অর্থনীতিবিদদের এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন ক্রমবর্ধমানভাবে সোনা কিনছে। চীন, রাশিয়া, ভারত ও তুরস্কসহ উদীয়মান বাজারের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের স্বর্ণের মজুত বাড়াচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে স্বর্ণের দাম আউন্সপ্রতি আট হাজার ডলারে পৌঁছাতে পারে, যা বর্তমান দামের প্রায় দ্বিগুণ।

স্বর্ণের বাজারে এখন নতুন এক খেলোয়াড়ের আগমন ঘটেছে। এলবিবিডব্লিউ (LBBW)-এর বিশ্লেষক ফ্রাঙ্ক শ্যালেনবার্গার জানান, সুদের হার কমার সম্ভাবনা, ডলারের দুর্বল অবস্থান এবং কয়েন বা বারের উচ্চ চাহিদার পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি এখন স্বর্ণের বাজারে বড় ভূমিকা রাখছে। ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের বিনিয়োগের ঝুঁকি কমাতে সোনা কিনছেন। এর ফলে স্বর্ণের বাজারে নতুন করে গতির সঞ্চার হয়েছে।

ডয়চে ব্যাংক রিসার্চের মূল্যবান ধাতু বিষয়ক বিশ্লেষক মাইকেল হুসহ মনে করেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর মতো স্থায়ী ক্রেতারা এখন বাজারের নিয়ন্ত্রণ নিয়েছেন। ফলে গহনা ক্রেতাদের মতো সাধারণ ক্রেতারা কিছুটা পিছিয়ে পড়েছেন। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্বর্ণের বাজার চাঙ্গা থাকার পেছনে এটিই ছিল মূল কারণ।

অন্যদিকে বিজেড ব্যাংকের গবেষণা বিশ্লেষক থমাস কুল্পের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তাই স্বর্ণের দাম বাড়ার প্রধান কারণ। বিশ্বজুড়ে সংকটের সময়ে সোনা সবসময় নিরাপদ বিনিয়োগ হিসেবে কাজ করে।

ভবিষ্যদ্বাণী সবসময় শতভাগ মেলে না। তবে অর্থনীতিবিদদের মধ্যে স্বর্ণের ভবিষ্যৎ নিয়ে নানা মত রয়েছে। ফ্রাঙ্ক শ্যালেনবার্গার মনে করেন, আগামী পাঁচ বছরে স্বর্ণের দাম দ্বিগুণ হওয়ার মতো বড় কোনো কারণ এই মুহূর্তে বাজারে নেই। সম্প্রতি সোনা কেনার গতি কিছুটা কমেছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণে সতর্ক করল যুক্তরাষ্ট্র

তবে ডয়চে ব্যাংকের মাইকেল হুসেহ তার পূর্বাভাসে অটল রয়েছেন। তার মতে, স্নায়ুযুদ্ধের মতো ভূ-রাজনৈতিক উত্তেজনা আবার ফিরে আসছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের মোট রিজার্ভের প্রায় ৪০ শতাংশ সোনায় রূপান্তর করতে পারে। এমনটা হলে স্বর্ণের দাম সত্যিই আউন্সপ্রতি আট হাজার ডলারে গিয়ে ঠেকবে।

বিজেড ব্যাংকের থমাস কুল্প অবশ্য কিছুটা সতর্ক। তবে তিনি আশাবাদী। তার মতে, আগামী ১২ মাসে স্বর্ণের দাম আউন্সপ্রতি পাঁচ হাজার ডলারে পৌঁছাতে পারে। কারণ বাজারে স্বর্ণের মৌলিক চাহিদা এখনো বেশ শক্তিশালী। সূত্র: ডয়েচে ভেলে

কে

  • স্বর্ণ
এ সম্পর্কিত আরও খবর
রাজাপুরে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
রাজাপুরে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ
দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ
‘দেশসেরা’ মাগুরার হুমাইরাকে স্বর্ণপদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী
‘দেশসেরা’ মাগুরার হুমাইরাকে স্বর্ণপদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী
আদালতের নির্দেশে স্বর্ণ ফিরে পাচ্ছেন অভিনেত্রী ববি 
আদালতের নির্দেশে স্বর্ণ ফিরে পাচ্ছেন অভিনেত্রী ববি 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।